এবার সিরিয়ায় হামলা চালাল ইসরাইল

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ১ মাস আগে
ফাইল ছবি

ইরানের প্রতিরক্ষাবাহিনী আইডিএফ জানিয়েছে, তারা সিরিয়ায় কিছু লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাতে দক্ষিণ সিরিয়ার এই হামলা চালানো হয়।

সেখানকার আস-সুওয়ায়দা শহরে দ্রুজ জনগোষ্ঠীর ওপর হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে আইডিএফ।

তাদের বক্তব্য, আইডিএফ সিরিয়ার দ্রুজ জনগোষ্ঠীর কোনো ধরনের ক্ষতি বরদাস্ত করবে না এবং তাদের সুরক্ষায় অভিযান অব্যাহত রাখবে।

বৃহস্পতিবার রাতের হামলায় সিরীয় সরকারের সামরিক ঘাঁটিতে থাকা একটি কমান্ড সেন্টার ও অস্ত্রশস্ত্রকে লক্ষ্যবস্তু করা হয়েছিল, জানায় আইডিএফ।

সূত্র : বিবিসি