সংঘাত অবসানের জন্য ‘সংলাপ ও আলোচনার’ আহ্বান চীনের

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ৩১ minutes ago

আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে ‘গভীরভাবে উদ্বিগ্ন’ চীন। সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় দুই পক্ষকে সংলাপ ও আলোচনার মাধ্যমে পার্থক্য ও বিরোধ নিষ্পত্তি’ করার আহ্বান জানিয়েছে।

পাশাপাশি এ-ও জানানো হয়েছে যে, চীন তাদের ‘নিজস্ব চ্যানেলের মাধ্যমে সংঘাতের মধ্যস্থতার জন্য কাজ করছে। দ্বিপাক্ষিক সম্পর্কে উত্তেজনা হ্রাস এবং উন্নতির জন্য গঠনমূলক ভূমিকা পালন চালিয়ে যেতে প্রস্তুত’ তারা।

মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেছেন, ‘প্রতিবেশী এবং বন্ধু হিসেবে, চীন এই উত্তেজনার বিষয়ে গভীরভাবে উদ্বিগ্ন এবং সংঘর্ষের ফলে হতাহতের ঘটনায় দুঃখিত। যেকোনো উত্তেজনা দুই পক্ষের জন্যই ক্ষতির কারণ হবে।’

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, শত্রুতার অবসান ঘটিয়ে দুই দেশ তাদের জনগণের মৌলিক স্বার্থে এবং এই অঞ্চলকে শান্তিপূর্ণ ও স্থিতিশীল রাখতে সাহায্য করতে পারে।

সূত্র : বিবিসি