
ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানি রেকর্ড করে প্রচারিত একটি সাক্ষাৎকারে বলেছেন, আজই একটি সাময়িক লিডারশিপ কাউন্সিল গঠনের চেষ্টা হচ্ছে এবং সংবিধান অনুযায়ী তাদের ওপর অর্পিত দায়িত্বসমূহ পালনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
লারিজানি বলেন, সংবিধানের ১১১ অনুচ্ছেদে বলা আছে যে কোনো কারণে নেতা না থাকলে প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান ও গার্ডিয়ান কাউন্সিলের একজন জুরি পরবর্তী নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত সাময়িকভাবে নেতৃত্ব গ্রহণ করবেন।
সেটাই যত শিগগির সম্ভব করা হবে বলে জানান তিনি।
সূত্র : বিবিসি
সম্পাদক: মো. আবু মুসা আশ'য়ারী (মনির)
প্রকাশক: ইলিয়াস
www.newsoutlook.net