শত্রু ছাড়া সবার জন্য হরমুজ প্রণালি উন্মুক্ত

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ৪ সপ্তাহ আগে
প্রতীকী ছবি

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরানের ওপর হামলাকারী রাষ্ট্রসমূহ ছাড়া সবার জন্য হরমুজ প্রণালি উন্মুক্ত থাকবে।

শনিবার মার্কিন প্রেসিডেন্ট বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে ‘কোনো হুমকি ছাড়া’ নৌ চলাচলের পথটি খুলে দেওয়া না হলে যুক্তরাষ্ট্র ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলো ‘ধ্বংস’ করে দেবে।

শনিবার গ্রিনিচ মান সময় ২৩টা ৪৪ মিনিট অর্থাৎ বাংলাদেশ সময় রোববার পৌনে ছয়টার দিকে শেয়ার করা পোস্টে ট্রাম্প বলেন, যদি ইরান ঠিক এই মুহূর্ত থেকে ৪৮ ঘণ্টার মধ্যে কোনো হুমকি ছাড়াই হরমুজ প্রণালি সম্পূর্ণরূপে খুলে না দেয়, তবে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রে আঘাত হেনে সেগুলোকে নিশ্চিহ্ন করে দেবে এবং শুরুটা হবে সবচেয়ে বড়টি দিয়ে।

জবাবে তেহরান জানিয়েছে, তাদের বিদ্যুৎ কেন্দ্রে হামলা হলে যুক্তরাষ্ট্রের সাথে সংশ্লিষ্ট গালফ দেশের জ্বালানি স্থাপনায় হামলা করবে ইরান।

দেশটির পার্লামেন্টের স্পিকার হুশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যদি হামলা করে, তাহলে গালফ অঞ্চলের দেশগুলোর জরুরি অবকাঠামোতে ‘অপূরণীয় ধ্বংসযজ্ঞ’ চালানো হবে।

অন্যদিকে,  সোমবার ইরানি সংবাদমাধ্যমে প্রকাশিত বিবৃতিতে প্রতিরক্ষা পরিষদের পক্ষ থেকে বলা হয়েছে, ‘শত্রুপক্ষ যদি ইরানের উপকূল বা দ্বীপপুঞ্জে হামলা করার কোনো চেষ্টা করে, তাহলে উপকূলীয় এলাকার ‘সমস্ত প্রবেশপথে’ মাইন পুঁতে দেয়া হবে। কোনো হামলা হলে হরমুজ প্রণালি ছাড়াও কার্যত সমগ্র পারস্য উপসাগর অবরুদ্ধ হয়ে পড়বে এবং তার দায়ভার আগ্রাসনকারীদের ওপর বর্তাবে।’

সূত্র : বিবিসি