
লেবাননের রাজধানী বৈরুত ও দক্ষিণ লেবাননে ইসরাইলের হামলায় ৩১ জন নিহত হয়েছে। আরো ১৪৯জন আহত হয়েছেন।
সোমবার (২ মার্চ) লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।
এক বিবৃতিতে আহত ও নিহতের এই সংখ্যা প্রাথমিক বলে জানানো হয়েছে।
এর আগে, হামলার সতর্কবার্তা জানিয়ে লেবাননের ৫০টিরও বেশি শহর ও গ্রামের বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ দেয় ইসরাইল।
চিহ্নিত এলাকাগুলোর বাসিন্দাদের অন্তত এক হাজার মিটার দূরে খোলা জায়গায় সরে যেতে বলা হয়।
এই সতর্কবার্তায় বলা হয়, আপনাদের নিরাপত্তার স্বার্থে অবিলম্বে ঘরবাড়ি ছেড়ে অন্তত এক হাজার মিটার দূরে খোলা স্থানে চলে যান।
এতে আরো বলা হয়, কেউ যদি হেজবুল্লাহর সদস্যদের কাছাকাছি বা তাদের স্থাপনা বা সামরিক সরঞ্জামের কাছাকাছি অবস্থান করলে নিজের জীবন ঝুঁকিতে ফেলছে।
