লেবাননে আরো কিছু এলাকা খালি করার নির্দেশ

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ২ দিন আগে

লেবাননের আরো এক ডজনের বেশি শহর ও গ্রামের বাসিন্দাদের ওই এলাকা ছেড়ে চলে যেতে বলেছে ইসরাইল।

হেজবুল্লাহকে লক্ষ্য করে তারা আরো হামলা চালাবে বলে জানিয়েছে।

ইসরাইলের সামরিক মুখপাত্র আভিচে আদরাই এই সতর্কবার্তাটি দেন।

তিনি বলেন, চিহ্নিত এলাকাগুলো থেকে অন্তত এক কিলোমিটার দূরে সরে যেতে হবে বাসিন্দাদের।

এতে আরো বলা হয়েছে, ‘যে কেউ হেজবুল্লাহ সদস্য, স্থাপনা বা অস্ত্রের কাছাকাছি থাকবে, সে নিজের জীবন ঝুঁকির মধ্যে ফেলবে।’

এদিকে লেবানন জানিয়েছে, দেশের দক্ষিণাঞ্চলে ইসরাইলি হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন।

সূত্র : বিবিসি