লিবিয়া থেকে দেশে ফিরল ১৭৫ বাংলাদেশি

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ২ ঘন্টা আগে

সাগরপথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার সময় লিবিয়ায় আটকেপড়া ১৭৫ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন বলে এক বিবৃতিতে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়, লিবিয়ার বেনগাজীতে গানফুদা ডিটেনশন সেন্টারে বন্দী ৩০ জন এবং বেনগাজী ও সংলগ্ন এলাকায় বসবাসকারী দুস্থ, অসহায় ও শারীরিকভাবে অসুস্থ ১৪৫ জনসহ মোট ১৭৫ জনকে সকাল ৮টায় বুরাক এয়ারের একটি ফ্লাইটে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

দেশে ফেরা ওইসব ব্যক্তিদের বেশিরভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যাচ্ছিলেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

তারা মানবপাচারকারীদের প্ররোচনা ও সহযোগিতায় অনেকে লিবিয়ায় ‘অনুপ্রবেশ’ করেন। তাদের অনেকে লিবিয়াতে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন বলেও বিবৃতিতে বলা হয়েছে।

সূত্র : বিবিসি