রেভোলিউশনারি গার্ড কোরের নতুন কমান্ডারের নাম ঘোষণা

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ৮ minutes ago

ইরানের রেভোলিউশনারি গার্ড কোর আইআরজিসির নতুন কমান্ডার হিসেবে আহমাদ ভাহিদিকে নিয়োগ দেয়া হয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় আইআরজিসির কমান্ডার-ইন-চীফ মোহাম্মদ পাকপুরের মৃত্যুর খবর নিশ্চিত করে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা।

আইআরজিসি ইরানের প্রধান সেনা, রাজনৈতিক এবং অর্থনৈতিক বাহিনী, এবং এটি দেশটির নিয়মিত সামরিক বাহিনী থেকে পৃথকভাবে পরিচালিত হয়।

ইরানের বিপ্লবী গার্ড বাহিনী এখন মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী আধাসামরিক বাহিনীগুলোর অন্যতম।

সংগঠনটির সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতা বিপুল এবং তারা তাদের এই বিপুল তহবিলকে ব্যবহার করে গোটা মধ্যপ্রাচ্যে তাদের মিত্র দেশগুলোর গোষ্ঠীগুলোকে সমর্থন দেবার কাজে।

আইজিআরসির একটি বৈদেশিক কার্যক্রম বিভাগ আছে যারা নাম কুদস (জেরুসালেম) বাহিনী।

ইরান সরকারের কথায়, এ বাহিনীকে সেদেশের পররাষ্ট্রনীতি বিষয়ক লক্ষ্যগুলো বাস্তবায়নের জন্য ব্যবহার করা হয়।

প্রায় ৪৫ বছর আগে ইরানে বিপ্লবী গার্ড বাহিনী (সিপাহ-ই পাসদারান) প্রতিষ্ঠিত হয়। এর লক্ষ্য ছিল ইরানের ইসলামি বিপ্লবকে সুরক্ষিত করা।

এ বাহিনীর সক্রিয় সদস্য সংখ্যা দুই লাখের মত এবং তাদের নিজস্ব স্থল, বিমান ও নৌবাহিনী আছে। তা ছাড়া ইরানের কৌশলগত অস্ত্রসমূহেরও দেখাশোনা করে তারাই।

সূত্র : বিবিসি