রাতেই ভোটের মাঠে আতঙ্ক তৈরি করেছে বিএনপি, অভিযোগ এনসিপির

লেখক: নিউজ আউটলুক
প্রকাশ: ২ মাস আগে

নির্বাচনের আগের রাতেই বিএনপি ভোটের মাঠে আতঙ্কের পরিবেশ তৈরি করেছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির মুখপাত্র ও দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাত সোয়া ১২টার দিকে জরুরি সংবাদ সম্মেলনে বিএনপির বিরুদ্ধে কেন্দ্র দখল, এনসিপি ও ১১ দলীয় নেতাকর্মীদের ওপর হামলা, হুমকি, নাশকতার পরিকল্পনা, কালো টাকা ছড়ানোসহ নানা অভিযোগ তুলে ধরে দলটি।

মূল ধারার গণমাধ্যমগুলো পক্ষপাতমূলক সংবাদ প্রচার করছে উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, একই ধরনের ঘটনায় জামায়াত নেতার বিরুদ্ধে প্রশাসন যে ব্যবস্থা নিয়েছে বিএনপি নেতার ব্যাপারে সেটি করা হচ্ছে না।

৫ আগস্টের পূর্ববর্তী যে পরিস্থিতি সেটিই আবার দেখা যাচ্ছে বলেও মন্তব্য করেন আসিফ মাহমুদ। গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ভোটকেন্দ্র পাহারা দেওয়ারও আহ্বান জানান তিনি।

সূত্র : বিবিসি