অফিস, আদালত, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল বা একই ধরনের অন্য প্রতিষ্ঠানের ১০০ মিটার এলাকাকে ‘নীরব
এলাকা’ ঘোষণা করে হর্ন বাজানো নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
রোববার (১ ফেব্রুয়ারি) ডিএমপি কমিশনার শেখ মো: সাজ্জাত আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
নতুন নিয়ম অনুযায়ী, এসব নীরব এলাকায় হর্ন বাজানো শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে, যার জন্য ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা তিন মাসের কারাদণ্ড হবে।
এতে বলা হয়, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০২৫ অনুযায়ী আগামী ৩ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ সচিবালয় এলাকায় (সচিবালয়ের চারদিকের ও অভ্যন্তরীণ রাস্তাসমূহ ও পার্কিং এলাকা) বিধি অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে অর্থাৎ হর্ন বাজালে ডিএমপির ট্রাফিক বিভাগ শাস্তিমূলক ব্যবস্থা (অর্থদণ্ড) কার্যকর করবে।
বিজ্ঞপ্তিতে শব্দ দূষণ কমাতে সব সচিবালয় এলাকায় হর্ন না বাজানোর জন্য বিশেষভাবে অনুরোধও করা হয়েছে।
সম্পাদক: মো. আবু মুসা আশ'য়ারী (মনির)
প্রকাশক: ইলিয়াস
www.newsoutlook.net