
যুক্তরাষ্ট্র খুব সহজেই হরমুজ প্রণালি উন্মুক্ত করতে পারে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে এই মন্তব্য করেছেন তিনি।
ট্রাম্প লিখেছেন, আরও কিছুটা সময় পেলে আমরা খুব সহজেই হরমুজ প্রণালি উন্মুক্ত করতে পারি। (সেখানকার) তেল দখল করে আমরা প্রচুর অর্থ উপার্জন করতে পারি। এটি কি বিশ্বের জন্য একটি তেলের খনি হবে না?
হরমুজ প্রণালি কীভাবে পুনরায় উন্মুক্ত করা যায়, সে বিষয়ে ট্রাম্প বারবার বিভিন্ন ধরনের মত দিয়েছেন।
তিনি ইঙ্গিত দিয়েছেন, পশ্চিমা দেশগুলোর উচিত এই গুরুত্বপূর্ণ নৌ-পথ দিয়ে তেল সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহার করা।
সূত্র : বিবিসি
সম্পাদক: মো. আবু মুসা আশ'য়ারী (মনির)
প্রকাশক: ইলিয়াস
www.newsoutlook.net