
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের নেতারা আমেরিকার সাথে যে শান্তি-আলোচনা চলছে, তা স্বীকার করতে ভয় পাচ্ছেন।
ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল রিপাবলিকান কংগ্রেশনাল কমিটির এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প দাবি করেছেন, এই সপ্তাহজুড়ে তেহরান নানাভাবে অস্বীকার করলেও আসলে ইরান যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করছে।
তার দাবি, 'ইরান এটি প্রকাশ্যে বলতে ভয় পাচ্ছে। কারণ তারা মনে করে এতে তারা তাদের নিজের দেশের লোকের হাতেই নিহত হতে পারে। তারা যুক্তরাষ্ট্রের হাতে নিহত হওয়ার ভয়ও পাচ্ছে।'
কংগ্রেশনাল কমিটির অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকানদের বলেন, ইরানের নেতারা যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি করতে চাইলেও তা প্রকাশ্যে বলতে ভয় পাচ্ছেন।
তার ভাষায়, 'ইরান খুবই মরিয়া হয়ে একটি চুক্তি করতে চায়।'
এ সময় তিনি মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে 'যুদ্ধ' না বলে 'সামরিক অভিযান' হিসেবে উল্লেখ করেন।
সূত্র : বিবিসি
সম্পাদক: মো. আবু মুসা আশ'য়ারী (মনির)
প্রকাশক: ইলিয়াস
www.newsoutlook.net