
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ইরানে যুক্তরাষ্ট্রের মিশন দৃঢ়ভাবে অগ্রসর হচ্ছে।
তিনি বলেন, ইরান আশা করছে আমরা এ অভিযান ধরে রাখতে পারব না, যা অত্যন্ত ভুল হিসাব।
শুক্রবার সেন্ট্রাল কমান্ডে ইরান সংক্রান্ত এক ব্রিফিংয়ের সময় তিনি এ বলেন।
হেগসেথ সাংবাদিকদের আরো জানান, যুক্তরাষ্ট্রের গোলাবারুদের কোনো ঘাটতি নেই এবং তারা যতদিন দরকার ততদিন অভিযান চালিয়ে যেতে পারবে।
তিনি বলেন, আমরা লড়াই মাত্র শুরু করেছি এবং দৃঢ়ভাবে লড়াই করছি।
সূত্র : বিবিসি
