
যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি করেছে ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ডস কোর বা আইআরজিসি।
আইআরজিসির জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, ‘মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করা হয়েছে।’
এতে আরো বলা হয়েছে, ‘শত্রুদের ওপর হামলার এক নতুন পর্যায়ে প্রবেশ করেছে’ তারা।
তবে বিস্তারিত আর কিছু জানানো হয়নি এবং অন্যান্য সূত্রগুলোও এখনো এই তথ্য নিশ্চিত করেনি।
এই রণতরী, আব্রাহাম লিংকন, বর্তমানে পারস্য উপসাগর এবং আরব সাগরের কাছে অবস্থানরত দুইটি মার্কিন বিমানবাহী রণতরীর একটি।
অন্যদিকে, হামলার দাবি অস্বীকার করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড।
তারা বলছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো আব্রাহাম লিংকনের ‘ কাছেও ঘেঁষতে পারেনি”।
আব্রাহাম লিংকন, বর্তমানে পারস্য উপসাগর এবং আরব সাগরের কাছে অবস্থানরত দুইটি মার্কিন বিমানবাহী রণতরীর একটি।
রোববার আইআরজিসির জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে দাবি করেছে, ‘মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করা হয়েছে’।
সূত্র : বিবিসি
