মাদারীপুরে এক বাড়ি থেকে ৩৭ হাজার লিটার সয়াবিন তেল জব্দ

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ১৬ ঘন্টা আগে
মাদারীপুরে ৩৭ হাজার লিটার সয়াবিন তেল জব্দ। ছবি: সংগৃহীত

মাদারীপুর জেলার ডাসার উপজেলার এক বাড়ি থেকে ৩৭ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব।

রেববার (১৯ এপ্রিল) বিকেলে উপজেলার বালিগ্রাম ইউনিয়নের ধুয়াসার গ্রাম থেকে এ অবৈধ তেল জব্দ করা হয়।

র‌্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের সহকারী কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার তারেক হাসানের নেতৃত্বে অভিযান চালিয়ে ধুয়াসার গ্রামের বাচ্চু সরদারের বাড়ি থেকে ৩৭ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করা হয়।

অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মণ্ডল উপস্থিত ছিলেন। অবৈধভাবে তেল মজুদ করায় তেল ব্যবসায়ী বাচ্চু সরদারকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

জব্দ করা তেল আজকের (সোমবার) মধ্যে বাজারে বিক্রির নির্দেশ দিয়েছেন এ সরকারি কর্মকর্তা।

সূত্র : ইউএনবি

  • জব্দ
  • পুলিশ
  • ভোক্তা অধিকার
  • মাদারীপুর
  • সয়াবিন তেল