
বাংলাদেশের নবগঠিত মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক বুধবার বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। এদিন প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে অফিস করবেন বলে জানা গেছে।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, প্রথম কার্যদিবসে মন্ত্রিপরিষদ সদস্যদের সঙ্গে বিশেষ বৈঠক এবং সচিবদের সঙ্গে মতবিনিময় সভা করবেন তারেক রহমান।
তিনি জানান, বুধবার সকাল ১০টায় জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন তারেক রহমান। সেখান থেকে ফিরে বেলা সাড়ে ১২টার দিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তরে তিনি অফিস করবেন।
সেখানে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা শেষে সচিবালয়ে দুপুর ৩টায় মন্ত্রিপরিষদের বিশেষ বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী।
সূত্র : বিবিসি
সম্পাদক: মো. আবু মুসা আশ'য়ারী (মনির)
প্রকাশক: ইলিয়াস
www.newsoutlook.net