মধ্যপ্রাচ্যের সকল ফ্লাইট বাতিল

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ৪ দিন আগে

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা এবং তেহরানের প্রতিশোধমূলক পাল্টা হামলার পর এয়ার লাইন্সগুলো এখনও মধ্যপ্রাচ্যে ও আশেপাশের ফ্লাইট বাতিল এবং ডাইভার্ট বা অন্যমুখী করে দিচ্ছে।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দুবাই ইন্টারন্যাশনাল এবং দুবাই আল মাকতুমের সকল ফ্লাইট স্থগিত রাখা হয়েছে।

দ্য এমিরেটস এয়ারলাইন্স জানিয়েছে, তারা সোমবার স্থানীয় সময় ৩টা পর্যন্ত দুবাই থেকে সকল কার্যক্রম স্থগিত রেখেছে।

আকাশসীমা বন্ধ থাকার জন্য তারা এই সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি করেছে।

অন্যদিকে, একই কারণে সোমবার দুপুর ২টা পর্যন্ত আবুধাবি থেকে ফ্লাইট স্থগিত করেছে ইতিহাদ এয়ারলাইন্স।

রাতভর হামলার এক ঘটনায় দুবাই ইন্টারন্যাশনাল বিমানবন্দরের চারজন কর্মী আহত হয়েছেন।

ব্রিটিশ এয়ারওয়েজ বুধবার পর্যন্ত তেল আবিব এবং বাহরাইনের ফ্লাইট বাতিল করেছে।

একইসাথে আবুধাবি, আম্মান, দোহা এবং দুবাইয়ের বিমান সার্ভিসগুলোতে প্রভাব পড়ার বিষয়ে সতর্ক করেছে ব্রিটিশ এয়ারওয়েজ।

এছাড়া ভার্জিন আটলান্টিক রোববার এবং সোমবার লন্ডন ও দুবাইয়ের মধ্যকার এবং লন্ডন ও রিয়াদের মধ্যকার ফ্লাইটও বাতিল করেছে।

মধ্যপ্রাচ্যের ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে সিঙ্গাপুর এয়ারলাইন্স এবং এয়ার ইন্ডিয়া অন্যান্য বিমান সংস্থাগুলোর মত তাদের সময়সূচী পরিবর্তন করেছে।

সূত্র : বিবিসি