ভোট দিয়েছেন এনসিপি নেতা নাহিদ ইসলাম

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ২ সপ্তাহ আগে

সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে তিনি বাড্ডার একেএম রহমতউল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজে কেন্দ্রে ভোট দেন।

নাহিদ ইসলাম এবার ঢাকা-১১ আসন থেকে শাপলা কলি মার্কায় জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের হয়ে নির্বাচন করছেন।

তিনি বলেন যে তারা মনে করেন, ১১-দলীয় জোট সরকার গঠনের দ্বারপ্রান্তে রয়েছে।

‘নির্বাচন সুষ্ঠু হলে আমরা জনরায় মেনে নিবো। আমরা বুঝতে পারবো যে ভোট সুষ্ঠু হচ্ছে নাকি হচ্ছে না।’

সূত্র : বিবিসি