ভারতকে হারিয়ে সাফের চ্যাম্পিয়ন বাংলাদেশ

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ২ সপ্তাহ আগে
ছবি : সংগৃহীত

বাংলাদেশ সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে।

শুক্রবার মালদ্বীপের মালে জাতীয় স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালে ভারতকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়েছে বাংলাদেশ।

টানা দ্বিতীয় বারের মতো এই শিরোপা জিতল বাংলাদেশ।

আজ শুক্রবার নির্ধারিত ৯০ মিনিটের খেলা গোলশূন্য সমতায় শেষ হয়, খেলা গড়ায় টাইব্রেকারে।

বাংলাদেশ ভারতকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে শিরোপা ধরে রাখে।