
বেতন কমিশনগুলোর প্রতিবেদন পরীক্ষানিরীক্ষা করে সুপারিশের জন্য একটি কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার।
জাতীয় বেতন কমিশন-২০২৫, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন-২০২৫ এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটি-২০২৫ যেসব প্রতিবেদন দিয়েছে, সেগুলো নিয়ে সুপারিশ দেবে এই কমিটি।
রোববার (৮ ফেব্রুয়ারি) মন্ত্রীপরিষদ বিভাগ থেকে এ সংক্রন্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিপরিষদ সচিবকে কমিটির প্রধান করা হয়েছে।
এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, অর্থ বিভাগের সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, আইন ও বিচার বিভাগের সচিব, হিসাব মহানিয়ন্ত্রক (সিজিএ)কে এই কমিটির সদস্য করা হয়েছে।
