ফেব্রুয়ারিতে বইমেলায় অংশ নিবে না ৩২১টি সৃজনশীল প্রকাশনা সংস্থা

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

নির্বাচনের পর আগামী ২০ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলা শুরু হলে সেখানে অংশ নেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে দেশের ৩২১টি সৃজনশীল প্রকাশনা সংস্থার কর্ণধাররা।

বইমেলা পিছিয়ে ঈদুল ফিতরের পরে নেওয়ার জন্য বাংলা একাডেমির প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

রোববার (৮ ফেব্রুয়ারি) এক যৌথ বিবৃতি ওই প্রকাশকরা এসব কথা জানান।

বিবৃতিতে প্রকাশকেরা বলেছেন, প্রকাশকদের দাবি উপেক্ষা করে বাংলা একাডেমি আগামী ২০ ফেব্রুয়ারি বইমেলা শুরুর ঘোষণা দিয়েছে।

এই সিদ্ধান্তকে ‘বাস্তবতা-বিবর্জিত’, ‘আত্মঘাতী’ এবং প্রকাশনা শিল্পকে প্রবল অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়ার শামিল বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

জাতীয় নির্বাচন-পরবর্তী বাস্তবতা ও রোজার কারণে ফেব্রুয়ারিতে বইমেলা আয়োজিত হলে ব্যবসায়িক ঝুঁকি ও মানবিক বিপর্যয়ের ঝুঁকি নিয়ে মেলায় অংশগ্রহণ করা তাদের পক্ষে সম্ভব নয় বলে জানিয়েছেন প্রকাশকরা।

মেলা পিছিয়ে ঈদুল ফিতরের পর আয়োজন করা হলে তারা ‘স্বতঃস্ফূর্তভাবে’ অংশগ্রহণ করবেন এবং মেলা সফল করতে কর্তৃপক্ষের সঙ্গে সর্বাত্মক সহযোগিতা করবেন বলে জানান তারা।

সূত্র : বিবিসি