প্রধানমন্ত্রীর সাথে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ৪ দিন আগে

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়া।

রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন।

সাক্ষাৎকালে দুই দেশের দ্বিপক্ষীয় নানা ইস্যুতে আলোচনা হয়।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবীর উপস্থিত ছিলেন।

এর আগে, সকালে প্রধানমন্ত্রী ৯টা ৫ মিনিটে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে পৌঁছান। সেখানে মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার তাকে অভ্যর্থনা জানান।