পাকিস্তান-আফগানিস্তান সংঘাত : মধ্যস্থতার প্রস্তাব দিল ইরান

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ২ ঘন্টা আগে

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ‘সংলাপ সহজতর’ করার উদ্দেশ্যে মধ্যস্থতা করতে প্রস্তুত থাকার কথা জানিয়েছে ইরান।

সে দেশের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ প্রকাশিত এক বিবৃতিতে এই বার্তা জানিয়েছেন।

পাকিস্তান এবং আফগানিস্তানকে ‘ভালো প্রতিবেশীর মতো সম্পর্ক রাখতে এবং সংলাপের মাধ্যমে মতপার্থক্য মেটানোর’ আহ্বান জানিয়েছেন তিনি।

এর আগেও দুই দেশের মধ্যে যখন সীমান্ত সংক্রান্ত উত্তেজনা বাড়ছিল, সেই সময়েও একই প্রস্তাব দিয়েছিল ইরান।

সূত্র : বিবিসি