পাকিস্তানের নিশানায় তালেবানদের সরকারি স্থাপনা

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ২ ঘন্টা আগে

আফগানিস্তানে পাকিস্তানি হামলার একটি উল্লেখযোগ্য দিক তুলে ধরেছেন পররাষ্ট্রনীতি বিষয়ক বিশ্লেষক ও আটলান্টিক কাউন্সিলের দক্ষিণ এশিয়ার সিনিয়র ফেলো মাইকেল কুগেলম্যান।

তিনি জানান, ‘সাম্প্রতিকতম হামলায় ,সশস্ত্র গোষ্ঠীকে লক্ষ্যবস্তুর’ বদলে আফগানিস্তানে তালেবানদের সরকারি স্থাপনাগুলোকে নিশানা করছে পাকিস্তান।’

বিবিসির নিউজডে প্রোগ্রামে তিনি বলেছেন, ‘এটি এখন শাসকগোষ্ঠীকেই নিশানা করছে।” পাকিস্তানের দাবি, আফগান তালেবানরা তাদের উপর হামলা চালানোর জন্য সশস্ত্র গোষ্ঠীকে আশ্রয় দিচ্ছে।

দুই দেশের মধ্যে উত্তেজনা কমাতে কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হলেও, তা স্থায়ী সমাধান দিতে পারেনি।

এদিকে, তালেবানদের বক্তব্য ইঙ্গিত দেয় যে, তারা সীমান্তের অপর প্রান্তে পাকিস্তানকে নিশানা করে ‘নিরলস আক্রমণ’ চালাতে প্রতিশ্রুতিবদ্ধ। তারা বলেছেন, এটি একটি ‘অনিশ্চিত পরিস্থিতি,’ যা প্রকৃত সংঘাতের দিকে নিয়ে যেতে পারে।

সূত্র : বিবিসি