আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন (১২ ফেব্রুয়ারি)
ভিসা সেবাদাতা প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবাল, ভিএসি সুইডেন এবং দূতাবাসের মাইগ্রেশন বিভাগ বন্ধ থাকবে।
সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকার সুইডিশ দূতাবাস থেকে এই তথ্য জানানো হয়।
দূতাবাসের এক ঘোষণায় বলা হয়েছে- ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় নির্বাচনের কারণে ভিএফএস গ্লোবাল, ভিএসি সুইডেন এবং দূতাবাসের মাইগ্রেশন বিভাগের সকল কার্যক্রম বন্ধ থাকবে। শুধু তাই নয়, ওই দিন দূতাবাসের সাথে ফোনেও যোগাযোগ করা সম্ভব হবে না।
সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ পরিদর্শনের পরিকল্পনা এবং সেই অনুযায়ী ভিএফএস গ্লোবাল ও দূতাবাসের মাইগ্রেশন বিভাগের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
সম্পাদক: মো. আবু মুসা আশ'য়ারী (মনির)
প্রকাশক: ইলিয়াস
www.newsoutlook.net