নতুন সরকারের প্রতিমন্ত্রী হলেন যারা

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ১ সপ্তাহ আগে

বিএনপি সরকারের মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে ২৪ জন শপথ নিয়েছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শপথের পর মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।

নতুন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে ২৩ জনের নাম ঘোষণা করেন মন্ত্রিপরিষদ সচিব। এসময় নুরুল হক নুরের নাম ঘোষণা করা না হলেও শপথ মঞ্চে তাকে শপথ নিতে দেখা গেছে।

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন- এম রশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, মো. শরিফুল আলম, শামা ওবায়েদ ইসলাম, সুলতান সালাউদ্দিন টুকু, ব্যারিস্টার কায়সার কামাল, ফরহাদ হোসেন আজাদ, আমিনুল হক (টেকনোক্র্যাট), মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশীদ, মো. রাজিব আহসান, মো. আব্দুল বারী, মীর শাহে আলাম, জোনায়েদ আব্দুর রহিম সাকি, ইশরাক হোসেন, ফারজানা শারমিন, শেখ ফরিদুল ইসলাম, ইয়াসের খান চৌধুরী, এম ইকবাল হোসেইন, এম এ মুহিত, আহমেদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ, আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম এবং নুরুল হক নুর।