
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির একটি লিখিত বার্তা প্রকাশ করেছে দেশটির গণমাধ্যম। যেখানে তিনি ফার্সি নতুন বছর এবং ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন।
এতে বলা হয়েছে, `এই বছর আধ্যাত্মিকতার বসন্ত এবং প্রকৃতির বসন্ত অর্থাৎ ঈদুল ফিতর এবং প্রাচীন উৎসব নওরোজ একই সময়ে পড়েছে। আমি এই দুটি ধর্মীয় ও জাতীয় উৎসবে দেশের প্রতিটি মানুষকে অভিনন্দন জানাই। বিশেষ করে সারা বিশ্বের সকল মুসলমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাই।’
মোজতবা খামেনি নতুন সৌর বছরকে জাতীয় ঐক্য ও নিরাপত্তার নিরিখে প্রতিরোধ অর্থনীতির বছর হিসেবে অভিহিত করেছেন।
তাকে নিয়ে ইরান সরকারের ব্যাপক প্রচারণা সত্ত্বেও এখনো তার দৃশ্যমান উপস্থিতি দেখা না যাওয়ায়, খামেনির আঘাতের মাত্রা এবং ইরানের ভবিষ্যৎ নিয়ে জল্পনা ক্রমশ বাড়ছে।
সূত্র : বিবিসি
সম্পাদক: মো. আবু মুসা আশ'য়ারী (মনির)
প্রকাশক: ইলিয়াস
www.newsoutlook.net