ধানের শীষের মিছিলে গিয়ে মানুষ দাঁড়িপাল্লায় ভোট দেবে: হাসনাত আবদুল্লাহ

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ২ মাস আগে

ধানের শীষের মিছিল করে কেন্দ্রে গিয়ে মানুষ দাঁড়িপাল্লায় ভোট দেবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী-এনসিপিসহ ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হাসনাত আবদুল্লাহ।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাচনী গণসংযোগের সময় নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য রাখেন তিনি। বলেন, ‘১৭ বছরের নির্যাতিত মূল বিএনপি নেতাকর্মীদের সরিয়ে হাইব্রিড বিএনপি জায়গা দখলে নিয়েছে’।

তৃণমূলের নির্যাতিত নেতাকর্মীদের পাশে দাঁড়াতে নিজের নেতাকর্মী ও সমর্থকদের আহ্বান জানান হাসনাত আব্দুল্লাহ।

তিনি বলেন, ‘তৃণমূলের যেসব নির্যাতিত, নিপীড়িত বিএনপি নেতাকর্মী আছে, তাদের কাঁধে হাত রাখুন। তারা কষ্টে আছে, তারা নিজেদেরকে নির্যাতিত মনে করছে।’