ধর্মীয় পরিচয়ে কাউকে বঞ্চিত করা হবে না: জামায়াত আমির

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

বাংলাদেশে ধর্মীয় পরিচয়ে কাউকে আর বঞ্চিত করার সুযোগ থাকবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

শনিবার (৭ ফেব্রুয়ারি) হবিগঞ্জে নির্বাচনী জনসভায় একথা বলেন তিনি।

সব ধর্মের মানুষ নির্ভয়ে তাদের আচার-অনুষ্ঠান করবে, কেউ বাধা দেওয়ার সাহস দেখাতে পারবে না- দাবি করে তিনি বলেন, ‘ধর্মের ভিত্তিতে কারো ওপর বাড়াবাড়ি ইসলাম পছন্দ করে না, এটা হারাম। আমাদের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে অনেক অভিযোগ আনা হয়েছে। কিন্তু একটি অভিযোগও কেউ প্রমাণ করার সাহস দেখাতে পারেনি।’

রাজনীতিকে যারা পেশা হিসেবে নিয়েছে তারাই দুর্নীতি আর চাঁদাবাজিতে জড়িয়েছে বলেও মন্তব্য করেন জামায়াত আমির, বলেন- জামায়াতের রাজনীতিতে একজন শ্রমিকের সন্তানও প্রধানমন্ত্রী হতে পারবেন।