
দ্বৈত নাগরিকত্বের অভিযোগ এনে ঢাকা-১১ আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে আবেদন করেছেন একই আসনের জাতীয় পার্টির প্রার্থী শামীম আহমেদ।
সোমবার (৯ ফেব্রুয়ারি) হাইকোর্টে এ রিট করা হয়। নাহিদ ছাড়াও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), ইসি সচিব, রিটার্নিং অফিসারকে বিবাদী করা হয়েছে।
রিটে উল্লেখ করা হয়, নাহিদ ইসলাম ক্যারিবীয় অঞ্চলের একটি দ্বীপ দেশ ডমিনিকার নাগরিক। ২০২৫ সালের ২০শে এপ্রিল তিনি ডমিনিকার নাগরিকত্ব গ্রহণ করলেও নির্বাচনী হলফনামায় সেই তথ্য গোপন করেছেন।
নির্বাচনী আইন অনুযায়ী, দ্বৈত নাগরিকত্ব প্রার্থী হওয়ার অযোগ্যতা হিসেবে বিবেচনা করা হতে পারে।
মঙ্গলবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।
এর আগে, ঢাকা-১১ আসনের বিএনপির প্রার্থী ড. এমএ কাইয়ুমের বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্ব এবং তথ্য গোপনের অভিযোগ এনে তার প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেছিলো নাহিদ ইসলাম। তবে রিটটি হাইকোর্ট বেঞ্চ সরাসরি খারিজ করে দেয়।
এমএ কাইয়ুমের বিরুদ্ধে রিপাবলিক অব ভানুয়াতুর নাগরিকত্ব গ্রহণ ও সেখানে সম্পত্তি থাকার অভিযোগ আনা হয়েছিল।
সূত্র : বিবিসি
সম্পাদক: মো. আবু মুসা আশ'য়ারী (মনির)
প্রকাশক: ইলিয়াস
www.newsoutlook.net