
বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সাথে তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নরেন্দ্র মোদির পক্ষ থেকে পাঠানো এই সংক্রান্ত একটি ব্যক্তিগত চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে হস্তান্তর করেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা।
বাংলাদেশে ভারতীয় দূতাবাসের ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে উল্লেখ করা হয়েছে, 'প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন এবং তার সুবিধাজনক নিকটতম সময়ে ভারত সফর করার জন্য তাকে আমন্ত্রণ জানিয়েছেন।'
ভারতের পক্ষ থেকে অভিনন্দন জানানোর পাশাপাশি দুই প্রতিবেশী দেশের মধ্যে স্থায়ী অংশীদারিত্বকে আরও গভীর করার বিষয়টি পুনর্ব্যক্ত করা হয়েছে বলেও জানানো হয়েছে।
সূত্র : বিবিসি
সম্পাদক: মো. আবু মুসা আশ'য়ারী (মনির)
প্রকাশক: ইলিয়াস
www.newsoutlook.net