ঢাকা ১৩ আসনের ‘জেন-জি ভোটকক্ষ’

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ২ মাস আগে

ঢাকা ১৩ আসনে মোহাম্মদপুর সরকারী উচ্চ বিদ্যালয়ে একটি ভোটকক্ষকে ‘জেন-জি কক্ষ’ হিসেবে বর্ণনা করেন সেখানকার প্রিজাইডিং কর্মকর্তা।

দুপুর একটা নাগাদ সেই কক্ষের বাইরেই বেশ লম্বা লাইন দেখা গেছে। প্রায় প্রতিটি কেন্দ্রেই কিছু পোলিং এজেন্ট দেখা গেছে যারা তরুণ শিক্ষার্থী।

এর বাইরে মোহাম্মদপুরের ছয়টি ভোটকেন্দ্র ঘুরে সকালের দিকে নারী ভোটার উপস্থিতি বেশি দেখা গেলেও বেলা বাড়ার সাথে সাথে পুরুষ ভোটারের লাইনও বেড়েছে।

এসব জায়গায়ও তরুণরা খুব আগ্রহ নিয়ে ভোট দিতে আসেন।

বড় ভোটকেন্দ্রগুলির বাইরে সেনাবাহিনীর ব্যাপক উপস্থিতি ছিল।

এই আসনের মূল প্রতিদ্বন্দ্বী ধানের শিষের প্রার্থী ববি হাজ্জাজ গণমাধ্যমে কিছু অনিয়মের অভিযোগ তুলেছেন। যদিও তিনি তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে কোনো কিছু পোস্ট করেননি। তিনি নিজে অবশ্য এই আসনের ভোটার নন।

তার মূল প্রতিদ্বন্দ্বী রিকশা মার্কায় লড়ছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক যিনি জামায়াতের নেতৃত্বে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী। কেন্দ্রের বাইরে ভোটারদের ভয়ভীতি দেখানো হয় বলে তিনি সাংবাদিকদের সামনে অভিযোগ করেন।