
ক্ষমতায় গেলে ঢাকায় ৪০টি খেলার মাঠ করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সেইসঙ্গে, শহরটিরও সড়কগুলোকেও আরো প্রশস্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে মিরপুর ইসিবি চত্বরে এক পথসভায় বক্তব্য প্রদানকালে এসব প্রতিশ্রুতি দেন তিনি।
তারেক রহমান বলেন, আপনাদের দোয়ায় বিএনপি ১২ তারিখে সরকার গঠন করলে শুধু এই এলাকাতেই নয়, সমগ্র ঢাকা শহরে অন্তত ৪০টি খেলার মাঠ তৈরি করব। এই মাঠগুলো তৈরির মূল উদ্দেশ্য হলো, যাতে আমাদের সন্তানেরা খোলা মাঠে খেলাধুলা করতে পারে এবং মুরব্বি ও মা-বোনেরা তাঁদের প্রয়োজন অনুযায়ী বিকেলে বা অন্য সময়ে স্বাচ্ছন্দ্যে হাঁটাচলা করতে পারেন।
