
গাজীপুরের টঙ্গী এলাকায় বিএনপির একটি নির্বাচনী মিছিল শুরুর আগে গ্যাস বেলুন বিস্ফোরণে অন্তত ২০ জন অগ্নিদদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে গাজীপুর ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম মনজুরুল করিমের নির্বাচনী প্রচারণায় শুরুর আগে এই ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন খান জানান, বিকেলে টঙ্গী বাজারের মেইন রোডে এই ঘটনাটি ঘটেছে। আমরা যতটুকু শুনেছি ২০-২৫ জনের মতো আগুনে দগ্ধ হয়েছে। তাদেরকে ঢাকায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
তিনি জানান, বিস্ফোরণের পর আগুনে অনেকের হাত, নাক মুখে আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় সংবাদকর্মীরা জানিয়েছেন, গাজীপুর-২ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থীর নির্বাচনী প্রচারণায় ব্যবহারের জন্য আগে থেকেই গ্যাস বেলুন এনে বিএনপির একটি অফিসে রাখা হয়।
বিকেলে মনজুরুল করীমের নির্বাচনী মিছিলে যোগ দিতে গ্যাস বেলুন করার সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। আহতদের প্রথমে টঙ্গীর সরকারি হাসপাতালে পরে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়।
সূত্র : বিবিসি
সম্পাদক: মো. আবু মুসা আশ'য়ারী (মনির)
প্রকাশক: ইলিয়াস
www.newsoutlook.net