
বিবিসির নিউজ আওয়ার অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ত্রয়োদশজাতীয় সংসদ নির্বাচনে জাতীয়পার্টির কোনো আসন নাপাওয়া এবং জামায়াতের ফলাফলনিয়ে প্রশ্ন তুলেছেন।
তিনি বলেন, 'বৃহত্তম ও পুরনো একটি দলকে নির্বাচনে নিষিদ্ধ করা হয়েছে। প্রগতিশীল দলগুলোকে নিষিদ্ধ না করলেও তাদের কোনো সভা সমাবেশ করতে দেওয়া হয়নি। তাদের অনেক নেতাকে কারাগারে রাখা হয়েছে। তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল কোনো আসন পায়নি এটা অবিশ্বাস্য।'
নির্বাচনে জামায়াতের ইসলামী জোটের ফল নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, 'জামায়াত যেখানে সাধারণত ৫-১০টার বেশি আসন জিতে না সেখানে তারা প্রায় ৮০টি আসন পেয়েছে, সুতরাং এটা প্রতিযোগিতাপূর্ণ নির্বাচন ছিল না।'
আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনতে তিনি বিএনপির সাথে কথা বলতে রাজি কি না এমন প্রশ্নের জবাবে বলেন, 'আমরা সবার সাথে কথা বলতে প্রস্তুত আছি। আওয়ামী লীগ ও বিএনপি হলো যুক্তরাজ্যে টরি ও লেবার পার্টির মতো যেখানে এই দুই দল ছাড়া রাজনীতি কল্পনা করা যায় না।'
তিনি বলেন, 'হ্যাঁ সবাই হয়তো খুশি যে একটি নির্বাচন হয়েছে। মধুচন্দ্রিমা শেষ হোক, তার পর দেখা যাবে। তবে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ সব সময় একটি ফ্যাক্টর হিসেবে থাকবে। আমাদের ৪০ শতাংশ ভোট আছে, জাতীয় পার্টির রয়েছে আরও ৫ থেকে ১০ শতাংশ, সুতরাং তাদেরকে সারা জীবন এড়িয়ে যাওয়া যাবে না।'
সম্পাদক: মো. আবু মুসা আশ'য়ারী (মনির)
প্রকাশক: ইলিয়াস
www.newsoutlook.net