জয় দিয়ে বিশ্বকাপ শুরু করল নিউজিল্যান্ড

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

জয় দিয়ে এবারের টি-টুয়েন্টি বিশ্বকাপ যাত্রা শুরু করল নিউজিল্যান্ড।

রোববার (৮ ফেব্রুয়ারি) চেন্নাইয়ে ‘ডি’ গ্রুপের ম্যাচে ১৩ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় কিউইরা।

এর আগে, টস জিতে ব্যাটিংয়ে নামে আফগানরা। তারা ছয় উইকেটে ১৮২ রান তুলে নিয়ে নিউজিল্যান্ডকে ১৮৩ রানের লক্ষ্য দেয়।

জবাবে ব্যাটে নেমে ১৭ ওভার পাঁচ বলে জয় নিশ্চিত করে মিচেল স্যান্টনারের দল।

টি-টুয়েন্টি বিশ্বকাপে এর আগে ১৭০ রান তাড়া করে জেতেনি নিউজিল্যান্ড।

বিশ্বকাপে নিজেদের রেকর্ড গড়েই জিতল স্যান্টনারের দল।

সূত্র : বিবিসি