
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশ ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ রেজাউল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তিনি সৈয়দ রেজাউল করিমের ঢাকায় সিদ্ধেশ্বরী এলাকার বাসায় যাবেন বলে ইসলামী আন্দোলনের মিডিয়া সেল জানিয়েছে।
এর আগে গতকাল রোববার সন্ধ্যায় জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সাথে তাদের বাসায় গিয়ে দেখা করেছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী বাংলাদেশে ইতিবাচক রাজনীতির সূচনার অংশ হিসেবে তারেক রহমান সবার সাথে সাক্ষাত করছেন বলে বিএনপির ভ্যারিফায়েড ফেসবুক পেইজে দাবি করা হয়।
সম্পাদক: মো. আবু মুসা আশ'য়ারী (মনির)
প্রকাশক: ইলিয়াস
www.newsoutlook.net