
আসন্ন সংসদ নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টি করতেই চট্টগ্রাম বন্দরে আন্দোলন শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন।
আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করা না হলে সরকার কঠোর পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন তিনি।
রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকায় সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন নৌ পরিবহন উপদেষ্টা।
তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে সেখানে গিয়েছি, তাদের বোঝানোর চেষ্টা করেছি। তারা এখন নতুন নতুন দাবি নিয়ে আসছে, পলিটিক্যাল দাবির মতো। ইলেকশন আর কয়েকদিন পরে। ওই কনস্টিটিউন্সিতে তারা একটা গণ্ডগোল সৃষ্টি করছে...কারণ ইলেকশনটা যদি ওখানে ঠিকমত না হয়, এটা নিয়ে সমগ্র দেশে কথা উঠবে।
তিনি আরো বলেন, ১৮ কোটি মানুষকে তারা জিম্মি করছে। এটা চলতে দেওয়া যায় না। দেয়ারফোর, দ্য গভর্নমেন্ট হ্যাজ ডিসাইডেড টু গো ইন হার্ডলাইন। ইতোমধ্যেই কয়েকজনকে ধরা হয়েছে, বাকিদেরকেও ধরা হবে।
সূত্র : বিবিসি
সম্পাদক: মো. আবু মুসা আশ'য়ারী (মনির)
প্রকাশক: ইলিয়াস
www.newsoutlook.net