
গত ২৪ ঘণ্টায়, অর্থাৎ পহেলা এপ্রিল সকাল ৮টা থেকে আজ দোসরা এপ্রিল সকাল ৮টা পর্যন্ত, নতুন করে আরো ২৬ জন হাম আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এই সময়ের মাঝে কেউ নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মৃতুবরণ করেনি।
তবে এই সময়সীমার মাঝে সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা চার এবং সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৬৮৫।
এছাড়া, গত ১৫ মার্চ থেকে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৫৮৫ ও নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা ১৩।
স্বাস্থ্য অধিদপ্তরের বৃহস্পতিবারের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সূত্র : বিবিসি
সম্পাদক: মো. আবু মুসা আশ'য়ারী (মনির)
প্রকাশক: ইলিয়াস
www.newsoutlook.net