
কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে ভোট চাওয়াকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালের দিকে এ ঘটনা ঘটে।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোতালেব হোসেন জানান, এই ঘটনায় এখন পর্যন্ত তিন জন 'সামান্য' আহত হয়েছে। তারা এখন খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।
তবে সংবাদ মাধ্যমে আহতের সংখ্যা অন্তত পাঁচ থেকে সাত জন বলা হচ্ছে।
এই ঘটনায় পুলিশের কাছে কেউ কোনো লিখিত অভিযোগ করেনি বলে জানিয়েছেন থানার ডিউটি অফিসার।
সূত্র : বিবিসি
সম্পাদক: মো. আবু মুসা আশ'য়ারী (মনির)
প্রকাশক: ইলিয়াস
www.newsoutlook.net