
কুমিল্লার সদর উপজেলায় ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া কটকবাজার এলাকার একটি পুকুর থেকে অস্ত্র উদ্ধার করেছে র্যাব।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১২টার দিকে অস্ত্র উদ্ধার অভিযান শেষ হয়।
র্যাবের কুমিল্লা কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম জানান, তাদের কাছে গোপন খবর ছিল যে কুমিল্লার ওই পুকুরে দেশি ও বিদেশি অস্ত্র রয়েছে। রাত থেকেই পুকুরটি তাদের 'সুপারভিশনে' ছিল।
পরে আজ ভোর থেকে শ্যালো মেশিন বসিয়ে পুকুরের পানি সেচ করে অস্ত্র উদ্ধার অভিযান শুরু হয়।
তিনি জানান, পুকুর থেকে তিনটি বিদেশি পিস্তল ও দুইটি সাদা বস্তায় মোড়ানো দেশীয় অস্ত্র পাওয়া গেছে।
কারা অস্ত্র লুকিয়েছে, তা এখনো জানা যায়নি উল্লেখ করে তিনি বলেন, এটা এখনো তদন্তাধীন ব্যাপার।
সূত্র : বিবিসি
সম্পাদক: মো. আবু মুসা আশ'য়ারী (মনির)
প্রকাশক: ইলিয়াস
www.newsoutlook.net