কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড ঠাকুরগাঁওয়ের বিভিন্ন এলাকা

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ২ ঘন্টা আগে
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে শনিবার ভোরে হঠাৎ আঘাত হানা কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড হয়েছে বিভিন্ন এলাকা। ঝড়ের তাণ্ডবে গাছ উপড়ে পড়ে চারটি পরিবারের অন্তত ছয়টি ঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। এ দুর্যোগে নিজাম উদ্দিন নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৫ এপ্রিল) ভোরে হঠাৎ করেই ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টি শুরু হয়। অল্প সময়ের মধ্যেই ঝড়ের তীব্রতা বৃদ্ধি পায়। সদর উপজেলার রায়পুর ইউনিয়নের বাকশিড়ি এলাকায় প্রবল বাতাসে একটি বিশাল গাছ ভেঙে পড়ে নিজাম উদ্দিনের বসতঘরের ওপর। এ সময় পরিবারের অন্য সদস্যরা দ্রুত ঘর থেকে বের হতে সক্ষম হলেও নিজাম উদ্দিন ঘরের ভেতরেই আটকা পড়েন। পরে স্থানীয়দের তৎপরতায় তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধী নিচ্ছেন। কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড ঠাকুরগাঁওয়ের বিভিন্ন এলাকা অনেকেই খোলা আকাশের নিচে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। ঝড়ের আঘাতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে নিজাম উদ্দিন, লালন, নাজমুল ও নুর আলমের বাড়িঘর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকেই খোলা আকাশের নিচে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। কালবৈশাখীর প্রভাবে জেলার বিভিন্ন এলাকায় কৃষি খাতেও ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে ভুট্টা, পাট ও মরিচের খেত ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষকরা। ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক আলমগীর কবীর জানান, আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে কিছু এলাকায় ফসলের ক্ষতি হয়েছে। ইতোমধ্যে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে আমাদের কাজ শুরু হয়েছে।