
ওমান উপকূলের কাছে রোববার একটি তেলের ট্যাঙ্কারকে লক্ষ্যবস্তু করা হয়েছিল।
ওমান মেরিটাইম সিকিউরিটি সেন্টার জানিয়েছে, রোববার এই হামলায় চারজন আহত হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ মেরিটাইম সিকিউরিটি সেন্টারের বরাত দিয়ে ওমান নিউজ এজেন্সি লিখেছে, 'পালাউ প্রজাতন্ত্রের পতাকাবাহী স্কাইলাইট ট্যাঙ্কারটিকে মুসান্দাম গভর্নরেটের খাসাব বন্দরের উত্তরে লক্ষ্যবস্তু করা হয়েছিল।'
তবে ট্যাঙ্কারটিকে কি আঘাত করেছে, সেটি মেরিটাইম সেন্টার সুনির্দিষ্ট করে জানায়নি।
এই প্রতিবেদন অনুযায়ী, ট্যাঙ্কারের ২০ জন ক্রুকে সরিয়ে নেওয়া হয়েছে। যাদের মধ্যে ১৫ জন ভারতীয় এবং পাঁচজন ইরানি রয়েছেন।
পারস্য উপসাগরীয় অঞ্চলে ইরানের প্রতিশোধমূলক হামলার মধ্যেই ট্যাঙ্কারের ওপর হামলার ঘটনাটি ঘটলো।
খাসাব বন্দর ওমানের একেবারে উত্তরে, হরমুজ প্রণালীর পাশে অবস্থিত।
সূত্র : বিবিসি
সম্পাদক: মো. আবু মুসা আশ'য়ারী (মনির)
প্রকাশক: ইলিয়াস
www.newsoutlook.net