এবার পাকিস্তানি সামরিক স্থাপনায় নিশানার করল আফগানিস্তান

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ৭ minutes ago

পাকিস্তানের ইসলামাবাদের ফৈজাবাদের কাছে একটি সামরিক শিবিরে বোমা হামলা চালিয়েছে বলে দাবি করেছে আফগানিস্তানের তালেবান সরকার।

এক্স হ্যান্ডেলে তালেবান সরকারের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে, তারা পাকিস্তানের নওশেরা, জামরুদ সামরিক উপনিবেশ এবং অ্যাবোটাবাদের সেনা সেনানিবাসেও বিমান হামলা চালিয়েছে।

 তালেবান সরকার জানিয়েছে, পাকিস্তানি সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ সামরিক অবস্থান, কেন্দ্র এবং স্থাপনা লক্ষ্য করে বিমান অভিযান সফলভাবে পরিচালিত হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পাকিস্তানের তরফে কাবুল, কান্দাহার এবং পাক্তিকায় পাকিস্তানি বিমান হামলার জবাবে আক্রমণ চালানো হয়েছে। আফগানিস্তানের এই দাবির প্রেক্ষিতে পাকিস্তান এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি।

অন্যদিকে, পাকিস্তানি সেনাবাহিনী একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে কাবুলে হামলার একটি দৃশ্য দেখানো হয়েছে।

উল্লেখ্য, দুই পক্ষই একে অপরের উপর চালানো হামলায় ব্যাপক হতাহতের দাবি করেছে।

সূত্র : বিবিসি