
যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের বিষয়ে মার্কিন আইন প্রণেতাদের একটি কমিটির কাছে জবানবন্দি দিলেন দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।
ডেমোক্র্যাট নেতা হিলারি ক্লিনটন জানিয়েছেন যে, এপস্টিনের অপরাধের বিষয়ে দেওয়ার মতো নতুন কোনো তথ্য তার কাছে নেই।
জেফ্রি এপস্টিনের সঙ্গে কখনও দেখা হয়েছে বা কথা হয়েছে, এমন কিছু তিনি মনে করতে পারছেন না বলেও জানান।
হিলারি ক্লিনটনের জবানবন্দির শুরুর কিছু বক্তব্য সামাজিক মাধ্যমে প্রকাশিত হয়েছে।
সেখানে তিনি বিষয়টি নিয়ে ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে জবানবন্দি নেওয়ার জন্য তদন্তকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
হিলারি ক্লিনটন জেফ্রি এপস্টিনের সঙ্গে বর্তমান মার্কিন প্রেসিডেন্টের ছবির প্রসঙ্গে টেনেছেন।
সূত্র : বিবিসি
সম্পাদক: মো. আবু মুসা আশ'য়ারী (মনির)
প্রকাশক: ইলিয়াস
www.newsoutlook.net