
বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন নির্বাচনে বিএনপির বিজয় নিয়ে অনুভূতি জানাতে গিয়ে বলেছেন, ‘এই বিজয় গণতন্ত্রের, এই বিজয় বাংলাদেশের।’
দলের গুলশান কার্যালয়ের বাইরে সাংবাদিকদের সামনে তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি জনগণের যে আস্থা, বিশ্বাস ভালোবাসা আমাদের নেতা তারেক রহমান পেয়েছেন, তিনি প্রধানমন্ত্রী হিসেবে প্রতিটি মানুষের অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করবেন।’
বিএনপির সরকার জনকল্যাণমূলক সরকার হবে বলেও তিনি উল্লেখ করেন।
সূত্র : বিবিসি
