ইসরাইলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা করল ইরান

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ৮ ঘন্টা আগে

ইসরাইলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। তবে এসব হামলায় এখন পর্যন্ত কোনো নিহত বা আহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ইসরাইল।

এর আগে ইসরাইলি সেনাবাহিনী জানায়, ইরান থেকে তাদের দিকে ছোঁড়া নতুন ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা চলছে।

টেলিগ্রামে সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, কিছুক্ষণ আগে, ইসরাইলি সেনাবাহিনী ইরান থেকে ইসরাইলি ভূখণ্ডের দিকে ছোঁড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে।

আরো বলা হয়, এই হুমকি প্রতিহত করতে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে।

বিবৃতি অনুযায়ী, অভ্যন্তরীণ ফ্রন্ট কমান্ড সংশ্লিষ্ট এলাকায় থাকা মানুষের মোবাইল ফোনে ‘সতর্কতামূলক নির্দেশনা’ পাঠানো হয়েছে।

হোম ফ্রন্ট কমান্ড প্রাসঙ্গিক এলাকার মানুষের মোবাইলফোনে সতর্কতামূলক নির্দেশনা পাঠিয়েছে।

অন্যদিকে বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, ইসরাইলি সেনাবাহিনী ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করার ঘোষণা দেওয়ার পর শুক্রবার তেল আবিবে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

সূত্র : বিবিসি