
ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি এবং নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান।
বুধবার (১৮ মার্চ) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়।
ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসি সংশ্লিষ্ট সংবাদ সংস্থা তাসনিম-এর প্রতিবেদন অনুযায়ী, কোরুশ কায়ভানি নামে শনাক্ত হওয়া এই ব্যক্তিকে ২০২৫ সালের জুনে ইসরায়েলের সাথে ১২ দিনের যুদ্ধের সময় গ্রেফতার করা হয়েছিল।
তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে, তিনি দেশটির স্পর্শকাতর স্থাপনা সংক্রান্ত তথ্য ও ছবি ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের কাছে পাচার করেছেন।
প্রতিবেদনে আরো বলা হয়, কায়ভানিকে ২০২৩ সালে সুইডেনে প্রথম শনাক্ত করে ইসরায়েলি নিরাপত্তা সংস্থা, যখন তিনি গ্রুপ ট্যুরের একটি অনলাইন বিজ্ঞাপনে ক্লিক করেছিলেন।
একজন মোসাদ কর্মকর্তা তাকে নিয়োগ দিয়েছিল বলে জানিয়েছে সংবাদ সংস্থাটি। ছয়টি ইউরোপীয় দেশ এবং তেল আভিভে দুই বছর প্রশিক্ষণ নেওয়ার পর তাকে বিশেষ অভিযানের জন্য ইরানে পাঠানো হয়েছিল।
সূত্র :বিবিসি
সম্পাদক: মো. আবু মুসা আশ'য়ারী (মনির)
প্রকাশক: ইলিয়াস
www.newsoutlook.net