
ইরানের রেড ক্রিসেন্ট জানিয়েছে, যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ২৩৪ জন শিক্ষার্থী নিহত হয়েছে।
সংস্থাটি আরো জানায়, দেশজুড়ে মোট ৩০৭টি চিকিৎসা ও স্বাস্থ্যকেন্দ্র এবং ৭৬০টি স্কুল সরাসরি বা পরোক্ষভাবে হামলার শিকার হয়েছে।
এছাড়া, এক লাখ ১৩ হাজারের বেশি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ৯০ হাজার ৬৩টি আবাসিক ভবন এবং ২২ হাজার ৪২২টি বাণিজ্যিক স্থাপনা রয়েছে।
রেড ক্রিসেন্টের তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত এসব স্থাপনার মধ্যে ৪৪ হাজার ৩৯১টি তেহরানেই অবস্থিত।
সূত্র : বিবিসি
সম্পাদক: মো. আবু মুসা আশ'য়ারী (মনির)
প্রকাশক: ইলিয়াস
www.newsoutlook.net