ইরান থেকে দূতাবাস কর্মীদের সরিয়ে নিচ্ছে যুক্তরাজ্য

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ৯ minutes ago

যুক্তরাষ্ট্র-ইরান চলমান উত্তেজনার মধ্যে তেহরানে অবস্থিত নিজেদের দূতাবাস থেকে সাময়িকভাবে কর্মীদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য।

এর আগে ইরানে থাকা নিজ দেশের নাগরিকদের সতর্কবার্তা দিয়েছিল মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশও।

যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে যে, ইরানের রাজধানীতে থাকা তাদের দূতাবাস দূরবর্তী অবস্থানে থেকে কার্যক্রম চালিয়ে যাবে।

এদিকে, জরুরি নয় এমন কিছু কর্মীকে, শুক্রবার ইসরাইল ত্যাগ করতে বলেছে দেশটিতে অবস্থিত মার্কিন দূতাবাস। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি তাদের কর্মীদের ‘আজই চলে যেতে’ পরামর্শ দিয়েছেন।

ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা নিয়ে যুদ্ধ এড়াতে ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে আলোচনার একদিন পর এটি এলো, যাকে ব্যাপকভাবে শেষ প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে ।

যুদ্ধের শঙ্কা থাকায় চীন, ভারত এবং কানাডাসহ আরো বেশ কয়েকটি দেশও তাদের নাগরিকদের যত তাড়াতাড়ি সম্ভব ইরান ত্যাগ করার নির্দেশনা দিয়েছে।

সূত্র : বিবিসি